আন্তর্জাতিক ডেস্ক: মহামান্য নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর পশ্চিমা যুবসমাজের প্রতি তার দ্বিতীয় চিঠিতে উল্লেখ করেছেন: "শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য সবার আগে আগ্রাসী ও নৃশংস মানসিকতায় পরিবর্তন বা সংস্কার আনা উচিত। পশ্চিমাদের চিন্তায় যতদিন দ্বৈত মানদণ্ড বজায় থাকবে, যতদিন সন্ত্রাসবাদ তার শক্তিশালী পৃষ্ঠপোষকদের দৃষ্টিতে ভালো এবং মন্দ এই দুই ভাগে বিভক্ত থাকবে, যতদিন বলদর্পী সরকারগুলোর স্বার্থকে মানবীয় ও নৈতিক মূল্যবোধের ওপর স্থান দেয়া হবে ততদিন নৃশংসতার শেকড় অন্য কোথাও খুঁজে লাভ নেই।
সংবাদ: 3458377 প্রকাশের তারিখ : 2015/11/29